সেনবাগ সরকারি ডিগ্রি কলেজে শোক বইয়ে গণস্বাক্ষর কর্মসূচি

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

শিক্ষা

মহাকালের মহান নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে শোক বইয়ে গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন

2026-01-04T19:10:08+00:00
2026-01-04T19:12:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার মৃত্যুতে
সেনবাগ সরকারি ডিগ্রি কলেজে শোক বইয়ে গণস্বাক্ষর কর্মসূচি
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৭:১০ পিএম  আপডেট: ০৪.০১.২০২৬ ৭:১২ পিএম  (ভিজিট : ২৭২)
X

মহাকালের মহান নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে শোক বইয়ে গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালীর সেনবাগ সরকারি কলেজ শাখা।

রবিবার কলেজ প্রাঙ্গনে উক্ত  কর্মসূচির উদ্বোধন করেন সেনবাগ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  মুহাম্মদ তাসলিম উদ্দিন। 

এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ বিল্লাল, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক আবুল কালাম আজাদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আবুল হাসান সহ শিক্ষক পরিষদের অন্যান্য  শিক্ষক নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন- সেনবাগ উপজেলা ছাত্রদলের আহবায়ক সানা উল্যাহ, সেনবাগ কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন শামীম, পৌর ছাত্রদলের আহবায়ক আলাউদ্দিন, সেনবাগ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিউল আজম সামি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থী ও কলেজের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

এ সময় শিক্ষক,ছাত্রদল নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন। 





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy