প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৭:১৩ পিএম (ভিজিট : ১০৫)

X
চীন সরকারের উপহারের এক হাজার শয্যার হাসপাতাল নীলফামারীতে নির্মিত হওয়ার মধ্যদিয়ে উন্নত চিকিৎসা সেবায় বিদেশ নির্ভরতা কমবে দেশের মানুষের। সেই সাথে কমবে অর্থের অপচয়। দেশের টাকা থাকবে দেশে এবং দ্রুত চিকিৎসা সেবা পাবে দেশের মানুষ বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক।
শনিবার (৩ জানুয়ারী) সন্ধ্যায় নীলফামারীর দারোয়ানীস্থ চীন সরকারের ওই হাসপাতাল নির্মানের নির্ধারিত স্থান পরিদর্শণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন্তব্য করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে প্রার্থীরা মেজাজ হারিয়ে রিটার্নিং কর্মকর্তার উপর চড়াও হচ্ছে এমন প্রশ্নের উত্তরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক বলেন,‘দায়িত্ব প্রাপ্ত জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তাসহ সকল কর্মকর্তা অত্যান্ত ধৈর্য্যর পরিচয় দিয়ে যাচ্ছেন। তাই চড়াও হয়ে কোন লাভ নেই।
এসময় রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাকিউজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।