বাইশারীতে মনিরুল হকের স্মরণে শোকসভায় রাজপুত্র সাচিং প্রু জেরী

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

সারাবাংলা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি মরহুম মনিরুল হক মনুর স্মরণে

2026-01-04T19:26:10+00:00
2026-01-04T19:26:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাইশারীতে মনিরুল হকের স্মরণে শোকসভায় রাজপুত্র সাচিং প্রু জেরী
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৭:২৬ পিএম   (ভিজিট : ১৭৮)
X

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি মরহুম মনিরুল হক মনুর স্মরণে শোকসভা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৪ জানুয়ারি) বিকাল ৩টায় দক্ষিণ বাইশারী খেলার মাঠে আয়োজিত এ শোকসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী।

স্বাগত বক্তব্য রাখেন বিএনপির নেতা জসিম উদ্দীন। সভায় সভাপতিত্ব করেন বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক তালুকদার। অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপি নেতা জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাশৈপ্রু, মুজিবুর রশিদ ও নেজাম উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সদস্য নিউ মং প্রু ও নুরুল আলম কোম্পানি, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জাকের হোসেন মজুমদার, অধ্যাপক তোফায়েল আহমেদ, কামাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর, নাইক্ষ্যংছড়ি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ইয়াহিয়া খান মামুন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডা. মিজানুর রহমান ও আমিরুল কবির রাকিব।

এছাড়াও বক্তব্য রাখেন বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুর রশিদ, শ্রমিক দলের আহ্বায়ক ছব্বির আহমেদ, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, মরহুমের ছোট ভাই মফিদুল হক, যুবদল নেতা জাফর আলম ও জাহিদুল আলম রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা মরহুম মনিরুল হক মনুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও সামাজিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তিনি ছিলেন একজন ত্যাগী, সৎ ও জনপ্রিয় নেতা। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে বাইশারী ইউনিয়নের উন্নয়ন ও সংগঠনকে সুদৃঢ় করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

প্রধান অতিথির বক্তব্যে রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, “মরহুম মনিরুল হক মনু শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন সাধারণ মানুষের আস্থাভাজন একজন অভিভাবক। তাঁর আদর্শ, সততা ও ত্যাগ আগামী প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।” তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক সভা শেষে মরহুম মনিরুল হক মনুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও মরহুমের রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত করেন। এসময় শত শত নেতাকর্মী রা কবর জিয়ারতে অংশ গ্রহন করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy