প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১১:১৩ এএম আপডেট: ০৫.০১.২০২৬ ১২:০১ পিএম (ভিজিট : ৮৪)

X
আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে পুশকৃত বাগদা চিংড়ী জব্দ ও জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দ্দার উপজেলার চাপড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানে ১৫০কেজি জেলি পুশকৃত বাগদা চিংড়ি মাছ জব্দ করা হয়। বিজ্ঞ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯অনুযায়ী ৩০০০টাকা জরিমানা করা হয়। জনস্বাস্থ্যের বিবেচনায় এসব ক্ষতিকর চিংড়ি প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন।