চাঁপাইনবাবগঞ্জে কৃষিজমির মাটি কাটায় তিনজনকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে অবৈধভাবে বহনের দায়ে তিনজনকে মোট এক লাখ ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

2026-01-05T11:42:25+00:00
2026-01-05T11:42:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে কৃষিজমির মাটি কাটায় তিনজনকে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১১:৪২ এএম   (ভিজিট : ২২০)
X

চাঁপাইনবাবগঞ্জে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে অবৈধভাবে বহনের দায়ে তিনজনকে মোট এক লাখ ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হাজীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে বিজিবি সদস্যদের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক)(গ) ধারায় প্রত্যেককে ৫০হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে মাটি বহনের কাজে ব্যবহৃত গাড়ির তিনটি ব্যাটারি জব্দ করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ বলেন, কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়া পরিবেশ ও খাদ্য উৎপাদনের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy