মানিকগঞ্জে মহাসড়কে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রিপন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে মানিকগঞ্জ

2026-01-05T13:18:10+00:00
2026-01-05T13:18:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জে মহাসড়কে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১:১৮ পিএম   (ভিজিট : ৫৯)
X

মানিকগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রিপন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে মানিকগঞ্জ সদর থানাধীন ঢাকা–আরিচা মহাসড়কের জাগীর ধলেশ্বরী ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জাগীর ধলেশ্বরী ব্রিজের ওপর বিপরীত দিক থেকে আসা দুটি প্রাইভেট কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় উভয় গাড়িই দুমড়েমুচড়ে যায়। এ সময় একটি প্রাইভেট কারের চালক আসনে থাকা রিপন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়তায় রিপনকে উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

নিহত ব্যক্তি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের পাড়া গ্রামের বাসিন্দা, মোসারফ হোসেন ছেলে, তিনি  প্রবাসে কর্মরত রয়েছেন। রিপনের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy