প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ২:৫৩ পিএম (ভিজিট : ৭৪)

X
সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার এই প্রতিপাদ্য নিয়ে সাড়া দেশের সাথে ঝালকাঠিতেও পালিত হলো ভিডিপি দিবস-২০২৬।
সোমবার (০৫জানুয়ারি) সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বেলুন ও পতাকা উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট মো: ইসমাইল হোসেন।
ঝালকাঠি সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিরব বিশ্বাসের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন চারটি উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তারা।
দিবস উদ্বাধন শেষে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সড়ক প্রদক্ষিন করে ঝালকাঠি জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে গ্রাম প্রতিরক্ষার বাহিনীর (ভিডিপি) সদস্যদের দিনব্যাপি বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়।