লক্ষ্মীপুরে মাটিবাহী পিকআপ চাপায় কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

সারাবাংলা

লক্ষ্মীপুরে মাটিবাহী পিকআপ ভ্যান চাপায় ফাহিম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে মাটি কাটার শ্রমিক ছিল।সোমবার (৫জানুয়ারি)

2026-01-05T15:02:36+00:00
2026-01-05T15:02:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুরে মাটিবাহী পিকআপ চাপায় কিশোরের মৃত্যু
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৩:০২ পিএম   (ভিজিট : ৪২)
X

লক্ষ্মীপুরে মাটিবাহী পিকআপ ভ্যান চাপায় ফাহিম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে মাটি কাটার শ্রমিক ছিল। 

সোমবার (৫জানুয়ারি) সকাল ৮ টার দিকে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের উত্তর নুরুল্লাহপুর গ্রামের কাজিরডগিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম চরশাহী ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামের দুলা হাজি বাড়ির কামাল হোসেনের ছেলে।  

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফাহিম ঘটনাস্থলে মাটি কাটার কাজ করছিল। এসময় পেছন থেকে পিকআপ ভ্যানটি তাকে চাপা দেয়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। উপস্থিত লোকজনের ধাওয়া খেয়ে পালিয়ে যায় পিকআপ চালক। তাকে আটক করা সম্ভব হয়নি।

দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy