৪০ কেজি ওজনের গঙ্গা কাছিম নদীতে ছেড়ে দিলেন জেলেরা

অনলাইন ডেস্ক

সারাবাংলা

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়া প্রায় ৪০ কেজি ওজনের বিরল প্রজাতির গঙ্গা কাছিম নদীতে অবমুক্ত

2026-01-05T15:06:33+00:00
2026-01-05T15:06:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৪০ কেজি ওজনের গঙ্গা কাছিম নদীতে ছেড়ে দিলেন জেলেরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৩:০৬ পিএম   (ভিজিট : ৭৩)
X

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়া প্রায় ৪০ কেজি ওজনের বিরল প্রজাতির গঙ্গা কাছিম নদীতে অবমুক্ত করা হয়েছে। 

রোববার (৪ জানুয়ারি) রাতে হাতিয়ার চরকিং ইউনিয়নের আজমার খাল এলাকায় মাছ ধরার সময় জেলে শাহাবুদ্দিন মাঝির জালে এটি ধরা পড়ে।

জাল তুলার সময় অতিরিক্ত ভার অনুভব করে তিনি বিশাল আকৃতির কাছিমটি দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মেঘনা নদীর পাড়ে জড়ো হন এবং সোমবার (৫ জানুয়ারি) দুপুরে জেলেরা কাছিমটিকে জোয়ারের সময় নদীতে ছেড়ে দেন।

স্থানীয়রা বলছেন, এত বড় কাছিম আগে কখনো দেখেননি এবং এটি মেঘনায় বিরল। জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ জানান, গঙ্গা কাছিম সাধারণত ৭০ থেকে ৮০ বছর পর্যন্ত বেঁচে থাকে এবং এটি বিলুপ্তপ্রায় একটি প্রজাতি। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের প্রাণীর গুরুত্ব অনেক বেশি। জেলে এবং সাধারণ মানুষদের জোর দিয়ে অনুরোধ করেন, এ ধরনের প্রাণী ধরা পড়লে তা অবমুক্ত করতে এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইন মেনে চলার আহ্বান জানান।

এই পুনরায় অবমুক্তির মাধ্যমে পরিবেশ ও প্রাকৃতিক জীববৈচিত্র্যের সংরক্ষণে একটি ইতিবাচক উদ্যোগ গৃহীত হলো।





  বিষয়:   গঙ্গা কাছিম  নোয়াখালী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy