ঘাটাইলে ভোট কেন্দ্র পরিদর্শন করলেন সহকারী রিটার্নিং অফিসার
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৪:৩১ পিএম (ভিজিট : ২০১)

X
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দর গ্রহনের জন্য ৯টি ভোট কেন্দ্র পরিদর্শন করলেন সহকারী রিটার্নিং অফিসার ইউএনও মোঃ আবু সাঈদ।
সোমবার (৫জানুয়ারী) দুপুর ৩টা থেকে পরিদর্শন শুরু করেন। এ সময় তিনি মাকড়াই সরকারী প্রাথমিক বিদ্যালয়,শহরগোপিনপুর ফাজিল মাদ্রাসা সহ কেন্দ্রগুলি পরিদর্শন করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ভাবে করার জন্য সহকারী রিটার্নিং অফিসার ইউএনও মোঃ আবু সাঈদ জানান আমরা কেন্দ্র পরিদর্শন করবো এবং ভোট কেন্দ্র গুলো আইপি ক্যামেরার আওতায় আনা হবে। যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে।