পুঠিয়ায় অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে সহকারী কমিশনার শিবু দাশ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

সারাবাংলা

তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবনে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার

2026-01-05T16:42:10+00:00
2026-01-05T16:42:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুঠিয়ায় অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে সহকারী কমিশনার শিবু দাশ
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৪:৪২ পিএম   (ভিজিট : ৭০)
X

তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবনে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পুঠিয়া পৌর প্রশাসক শিবু দাশ। শীতের সকালে নিজ উদ্যোগে কম্বল নিয়ে পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি।

সোমবার (৫জানুয়ারি) ভোর ৬টার দিকে পুঠিয়া পাঁআনী রাজবাড়ী বাজার, কাঠালবাড়িয়াসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘন কুয়াশার মধ্যেই শীতার্তদের খোঁজখবর নেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত। যাদের শীতবস্ত্রের সবচেয়ে বেশি প্রয়োজন এমন গরিব, দুস্থ ও ছিন্নমূল মানুষদের বাছাই করে তাদের হাতে কম্বল তুলে দেন তিনি। সরকারি এ সহায়তা পেয়ে অনেক শীতার্ত মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন। 

কম্বল পেয়ে খুশি ভানু সরদার বলেন, এই শীতে কেউ খোঁজ নেয়নি। আজ এসিল্যান্ড স্যার নিজে এসে আমাদের হাতে কম্বল তুলে দিয়েছেন। এতে আমাদের খুব উপকার হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শিবু দাশ সুমিত বলেন, তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষ বিশেষ করে অসহায় দরিদ্র মানুষজন চরম কষ্টে আছে। সেই কষ্ট অনুভব করেই শীতের সকালে নিজে তাদের কাছে ছুটে গিয়েছি। রাস্তার পাশে ও গ্রামে থাকা প্রকৃত শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে কম্বল বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy