সাগরে জলদস্যুদের হানা, কুতুবদিয়ায় আহত ৫ জেলে

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

বঙ্গোপসাগরে জাহাজের হারি নামে পয়েন্টে সেলিম উদ্দীনের মালিকানাধীন মায়ের দোয়া ট্রলারে লুটপাটের পাশাপাশি মারধর ও কুপিয়ে আহত করেছে

2026-01-05T16:38:32+00:00
2026-01-05T16:38:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাগরে জলদস্যুদের হানা, কুতুবদিয়ায় আহত ৫ জেলে
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৪:৩৮ পিএম   (ভিজিট : ১১৯)
X

বঙ্গোপসাগরে জাহাজের হারি নামে পয়েন্টে সেলিম উদ্দীনের মালিকানাধীন মায়ের দোয়া ট্রলারে লুটপাটের পাশাপাশি মারধর ও কুপিয়ে আহত করেছে ৫ জেলেকে।

সোমবার দিবাগত রাত ১টার দিকে আহত জেলেদের ট্রলার মালিকরা হাসপাতালে নিয়ে আসেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা হলেন- বড়ঘোপ মধ্যম অমজাখালীর মৃত গোলাম বারী এর ছেলে নুরুল হুদা (৬৫), আজগর এর ছেলে আজিজুর রহমান (২২), মীর কাসেম এর ছেলে সাইফুল ইসলাম (২৯), নুরুল কালাম এর ছেলে জসিম উদ্দীন এবং বড়ঘোপ মিয়ার পাড়া ৫নং ওয়ার্ডের মোঃ আলম এর ছেলে মোঃ তারেক (৩৯)। তাদের সবাই কুতুবদিয়া বড়ঘোপ এলাকার জেলে।


এদিকে ট্রলার মালিক সেলিম উদ্দীনের দাবি, সাগরে ফের জলদস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে। তাদের নির্মূল করা না হলে সাগরে মাছ ধরা বন্ধ করে দিতে হবে। তার বোটের  খাদ্য সামগ্রী, তেল, মাছ ও জাল লুট করে নেয়। মোট আনুমানিক চার লাখ টাকার মতো হবে।

ট্রলারের আহত জেলে সাইফুল ইসলাম  বলেন, জলদস্যুদের ১টি বোট এসে আমাদের বোটের পাশে এসে কোনকথা না বলে বোটে উঠে ব্যাপক মারধর করে। বিশেষ করে, ট্রলারের জেলে নুরুল হুদাকে হাতে ও পিঠে বেশি জখম করে। তাদের হাতে ৩টি দেশীয় অস্ত্র, বেশ কিছু কিরিচ ও লোহার রড় ছিল। তারা মোট ৯ থেকে ১০ জন জলদস্যু ছিল।

জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার মো নেছার বলেন, জলদস্যুদের দ্বারা আঘাতপ্রাপ্ত ৫ জন জেলেকে রাত ১টার দিকে হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সবার গায়েই আঘাত রয়েছে। তবে তাদের মধ্যে নুরুল হুদা নামের এক জেলের অবস্থা গুরুতর। তাকে চট্রগ্রাম হাসপাতালে রেফার করা হয়েছে ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy