প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৫:৩৫ পিএম (ভিজিট : ১১৫)

X
নীলফামারীতে বিভিন্ন এতিমখানা ও হাফেজিয়া মাদরাসায় গিয়ে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
রবিবার রাতে শহরের ডাকবাংলো কবরস্থান এতিমখানা ও হাফেজিয়া মাদরাসায় ৫০টি, আল মদিনা হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ৫০টি, দারুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী মাদরাসা ও এতিমখানায় গিয়ে ৫০টি করে কম্বল বিতরণ করেন তিনি।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়াও ছিন্নমুল মানুষদের মাঝে ২০টি কম্বল বিতরণ করা হয় একই রাতে।
নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, এবার শীত মোকাবেলায় ছয় উপজেলায় ৩৬ লাখ টাকা ও ৭হাজার ৫শ কম্বল বরাদ্দ এসেছে। শীত মোকাবিলায় প্রয়োজনে আরও শীত বস্ত্রের জন্য আবারও আবেদন করা হবে।