ভোলায় মেঘনায় জাহা‌জের ধাক্কায় নৌকাডু‌বি

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলার মেঘনায় লাইটার জাহাজের ধাক্কায় এক‌টি নৌকা ডু‌বির ঘটনা ঘ‌টে‌ছে। এতে ৩ জে‌লে আহত হন।আহত জে‌লেরা হ‌লেন, মো:

2026-01-05T20:40:54+00:00
2026-01-05T20:40:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভোলায় মেঘনায় জাহা‌জের ধাক্কায় নৌকাডু‌বি
ভোলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৮:৪০ পিএম   (ভিজিট : ৯৯)
X

ভোলার মেঘনায়  লাইটার জাহাজের ধাক্কায় এক‌টি নৌকা ডু‌বির ঘটনা ঘ‌টে‌ছে। এতে ৩ জে‌লে আহত হন। 

আহত জে‌লেরা হ‌লেন, মো: আল আমিন মা‌ঝি (৪০), ‌মো: ম‌নির  ও মো: তা‌মিম। আহতরা সবাই ভোলা সদর উপ‌জেলার শিবপুর ইউনিয়‌নের ৩ নম্বর ওয়া‌র্ডের ভোলার খাল সংলগ্ন বে‌ড়ি বাঁধা এলাকার বা‌সিন্দা। 

সোমবার বি‌কেল আনুমা‌নিক ৪ টার দি‌কে ভোলার খাল মাছ ঘাট সংলগ্ন মেঘনা নদী‌তে এঘটনা ঘ‌টে। 

প্রত‌্যক্ষদর্শী মো: আবু জ‌াফর জানান, বি‌কে‌লের দি‌কে আল আমির মা‌ঝির  নৌকায় ক‌রে তিনজন ভোলার খাল মাছ ঘাট সংলগ্ন মেঘনা নদী‌তে মাছ শিকার কর‌ছিল। এ সময় এক‌টি লাইটার জাহাজ তা‌দের নৌকা‌কে ধাক্কা দেয়। এতে তিন জে‌লেসহ নৌকা‌টি ডু‌বে যায়। এবং জাহা‌জের ধাক্কায় তিন জে‌লে আহত হন। প‌রে স্থানীয় জে‌লেদের সহ‌যোগীতায় তা‌দের নদী থে‌কে জী‌র্বিত উদ্ধার করা হ‌য়ে‌ছে। এর ম‌ধ্যে আল আমি‌ন মা‌ঝির অবস্থায় গুরুতর হওয়ায় তা‌কে ভোলা সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। 

ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‌সৈয়দ আশিকুর রহমান জানান, বিষয়‌টি শু‌নে‌ছি, আমরা খোঁজ নি‌চ্ছি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy