বাবা-মায়ের সঙ্গে অভিমান করে তরুণের আত্মহত্যা

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার শ্যামনগরে বাবা-মায়ের সঙ্গে অভিমানে ফরিদ বিশ্বাস (১৮) নামে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।সোমবার (৫ জানুয়ারি)

2026-01-05T20:57:43+00:00
2026-01-05T20:57:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাবা-মায়ের সঙ্গে অভিমান করে তরুণের আত্মহত্যা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৮:৫৭ পিএম   (ভিজিট : ১০৯)
X

সাতক্ষীরার শ্যামনগরে বাবা-মায়ের সঙ্গে অভিমানে ফরিদ বিশ্বাস (১৮) নামে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (৫ জানুয়ারি) শ্যামনগর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এরআগে রোববার রাতে শ্যামনগর পৌরসভার বাদঘাটা উত্তরপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফরিদ বিশ্বাস ওই এলাকার রবিউল বিশ্বাসের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা যায়, ফরিদের বাবা-মা নারায়ণগঞ্জ এলাকায় গার্মেন্টসে চাকরি করেন। ফরিদ এলাকায় দিনমজুরির কাজ করতেন এবং বাড়িতে থেকে তার অন্ধ বৃদ্ধ দাদাকে দেখাশোনা করতেন। রোববার রাতে খাবার খেয়ে নিজ ঘরে যাওয়ার পর শোবার ঘরের আড়ার সঙ্গে দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। 

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ফরিদ কিছুদিন ধরে বাবা-মায়ের কাছে যাওয়ার অনুমতি চাইছিল। তবে তার মা তাকে ঢাকা যেতে নিষেধ করায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

নিহতের স্বজনরা জানান, ফরিদের বিয়ের বিষয়ে পরিবারে আলোচনা হলেও তা গুরুত্ব পায়নি। এ কারণে সে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, পারিবারিক অভিমান ও মানসিক চাপ থেকেই সে আত্মহত্যার পথ বেছে নেয়। 

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম জানান, হাসপাতালে নেওয়ার আগেই ফরিদের মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেন, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য নিহতের বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy