খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কুড়িগ্রামে কোরআন খতম

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

বিএনপি'র কেন্দ্র ঘোষিত ৭ দিনব্যাপী শোক দিবসের শেষ দিনে বিএনপির চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়

2026-01-05T21:07:48+00:00
2026-01-05T21:07:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কুড়িগ্রামে কোরআন খতম
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৯:০৭ পিএম   (ভিজিট : ১৬২)
X

বিএনপি'র কেন্দ্র ঘোষিত ৭ দিনব্যাপী শোক দিবসের শেষ দিনে বিএনপির চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুড়িগ্রামে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালের দিকে কুড়িগ্রাম জেলা বিএনপি'র কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে অর্ধশতাধিক মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, ওলামা দলের আহবায়ক মাওলানা ফজলুল হক সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy