দামুড়হুদায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাবাংলা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পোস্টাল ভোট বিডি অ্যাপ এবং গণভোট সম্পর্কিত অবহিত করণ সভা অনুষ্ঠিত

2026-01-05T21:41:08+00:00
2026-01-05T21:41:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দামুড়হুদায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অবহিতকরণ সভা
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৯:৪১ পিএম   (ভিজিট : ৫২)
X

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পোস্টাল ভোট বিডি অ্যাপ এবং গণভোট সম্পর্কিত অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৫ জানুয়ারি)  সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে এই অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। 

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিত করণ সভায় প্রথমে উপজেলা নির্বাচন অফিসার এম ফাহিম ফয়সাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পোস্টাল বিডি ভোট ও গণভোট সম্পর্কে মাল্টিমিডিয়া স্লাইট শোর মাধ্যমে ভোটদান বিষয়ক বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। 

অবহিত করণ সভায়  দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেল উপস্থিত সূধীজনদের বিভিন্ন প্রশ্নের উত্তরে পোস্টাল ভোট ও হ্যা না ভোট নিয়ে বিশদভাবে আলোচনা করেন। তিনি জানান, পোস্টাল ভোট সাধারণ ভোটারদের জন্য না। পোস্টাল ভোট বিডি অ্যাপে রেজিষ্ট্রেশন করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ভোটের ডিউটি পালনকারী গণ, প্রবাসী বাংলাদেশি ভোটার গণ ও কারাগারে আটক ভোটার গণ ভোট দিতে পারবেন।

পোস্টাল ভোট দিয়েছে এমন ব্যক্তি যদি ভোটের দিন আরাব কেন্দ্রে ভোট দিতে যান তাহলে তিনি ধরা খাবেন এবং হাজত বাস করবেন। 

এসময় উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা লীলিমা আক্তার হ্যাপী, সমাজ সেবা কর্মকর্তা তোফাজ্জেল হক, সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন, দর্শনা থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy