বাজারে ভয়াবহ হামলায় নিহত অন্তত ৫০

আন্তর্জাতিক

নাইজেরিয়ার নাইজার রাজ্যের একটি বাজারে সশস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত

2026-01-05T22:06:11+00:00
2026-01-05T22:06:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাজারে ভয়াবহ হামলায় নিহত অন্তত ৫০
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১০:০৬ পিএম   (ভিজিট : ১১১৮)
X

নাইজেরিয়ার নাইজার রাজ্যের একটি বাজারে সশস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, একটি সশস্ত্র চক্রের সদস্যরা ডেমো গ্রামের কাসুওয়ান দাজি বাজারে হামলা চালায়। এ সময় বাসিন্দাদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়, অনেককে অপহরণ করার সঙ্গে খাদ্যও লুট করা হয়।

আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট বোলা টিনুবু এই হামলার নিন্দা জানিয়েছেন এবং নিরাপত্তা বাহিনীকে অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, তারা আমাদের জাতির সংকল্প পরীক্ষা করছে এবং তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের পূর্ণ পরিণতি ভোগ করতে হবে।' কর্তৃপক্ষকে হামলার সময় অপহৃত সকল ব্যক্তিকে অবিলম্বে উদ্ধারের নির্দেশও দিয়েছেন তিনি।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy