ছড়িয়ে পড়েছে ক্যানসার, তীব্র ব্যথায় কাতরাচ্ছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। এর ফলে তিনি তীব্র শারীরিক ব্যথায়

2026-08-09T16:19:21+00:00
2026-08-09T16:19:21+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ছড়িয়ে পড়েছে ক্যানসার, তীব্র ব্যথায় কাতরাচ্ছেন বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৪:১৯ পিএম   (ভিজিট : ৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। এর ফলে তিনি তীব্র শারীরিক ব্যথায় ভুগছেন বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন।

শুক্রবার (৭ আগস্ট) রাতে প্রচারিত বিবিসির এক বিস্তৃত সাক্ষাৎকারে বাবার শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন হান্টার।

সাক্ষাৎকারে হান্টার বলেন, তার বাবার ক্যানসার শুধু ছড়িয়ে পড়েনি, শরীরের বিভিন্ন অংশে মেটাস্টেসিসও ঘটেছে। এতে ৮৩ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন এবং প্রচণ্ড কষ্টের মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন।

বাবার এই কষ্ট পরিবারের সদস্যদের জন্য অত্যন্ত বেদনাদায়ক বলেও জানান হান্টার। তিনি বলেন, জো বাইডেন সাধারণত নিজের কষ্ট নিয়ে বেশি অভিযোগ করেন না। ফলে তিনি কতটা যন্ত্রণার মধ্যে রয়েছেন, তা অনেক সময় পরিবারের সদস্যদের জন্য উপলব্ধি করাও কঠিন হয়ে পড়ে।

হোয়াইট হাউস ছাড়ার চার মাসেরও কম সময়ের মধ্যে ২০২৫ সালের মে মাসে নিজের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আনেন জো বাইডেন। তার কার্যালয় তখন জানিয়েছিল, ক্যানসারটি হাড়েও ছড়িয়ে পড়েছে।

প্রেসিডেন্ট হিসেবে চার বছরের মেয়াদে বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে নানা সমালোচনার মুখে পড়েছিলেন বাইডেন। তবে অসুস্থতার মধ্যেও তিনি জনসমক্ষে নিজের মতামত তুলে ধরা অব্যাহত রেখেছেন।

হান্টার জানান, যুক্তরাষ্ট্রের প্রতি বাবার গভীর বিশ্বাসই তাকে এখনো সক্রিয় থাকতে অনুপ্রাণিত করছে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি এখনো কথা বলতে চান এবং নিজের অবস্থান তুলে ধরেন।

এদিকে, মধ্যবর্তী নির্বাচনের পরপরই জো বাইডেনের স্মৃতিকথা ‘প্রমিস মি, আমেরিকা’ প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এতে তার রাজনৈতিক জীবন ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার নানা দিক উঠে আসতে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy