প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১২:১৫ পিএম (ভিজিট : ৪১)

X
চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের পিটিআই সংলগ্ন মাধবীতলা এলাকায় বালির ট্রাক ও মাছবাহী আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী ( ৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আলমসাধুর চালক জহুরুল ইসলাম।
মঙ্গলবার ( ৬ জানুয়ারি )সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গার দিকে যাচ্ছিল মাছবাহী আলমসাধুটি। মাধবীতলার বাঁকে বিপরীত দিক থেকে আসা একটি বালির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলমসাধুটি রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলীর মৃত্যু হয়।
জানা গেছে, আলমসাধুটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগান মাঠ এলাকা থেকে মাছ নিয়ে আসছিল।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত চালক জহুরুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।