খুলনার ২ ও ৩ আসনের ১৩ প্রার্থীর মধ্যে ১০জনই উচ্চ শিক্ষিত

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ আসন হচ্ছে খুলনা-২ এবং খুলনা-৩ আসন। এ দুটি আসনে প্রার্থী যাচাইবাছাই করার পর নির্বাচনী লড়াইয়ে

2026-01-06T12:14:19+00:00
2026-01-06T12:14:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনার ২ ও ৩ আসনের ১৩ প্রার্থীর মধ্যে ১০জনই উচ্চ শিক্ষিত
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১২:১৪ পিএম   (ভিজিট : ৫৮)
X

বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ আসন হচ্ছে খুলনা-২ এবং খুলনা-৩ আসন। এ দুটি আসনে প্রার্থী যাচাইবাছাই করার পর নির্বাচনী লড়াইয়ে ১৩ জন প্রার্থী টিকে রয়েছে। 

এসব প্রার্থীদের মধ্যে তিনজন আইনজীবীসহ ১০ প্রার্থী উচ্চ শিক্ষিত। দুজন মাধ্যমিকের গণ্ডি পার হলেও একজন মাধ্যমিকের গণ্ডি পার হতে পারেননি। খুলনা-২ আসনে চার প্রার্থীই উচ্চ শিক্ষিত। এরমধ্যে একজন পিএইডি রয়েছেন। আর খুলনা-৩ আসনে ৯ প্রার্থীর মধ্যে ৬ প্রার্থী উচ্চ শিক্ষিত হলেও তিনজন এইচএসসির গণ্ডি পার হতে পারেননি। প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতে ইসলামী খুলনা মহানগরের সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, ইসলামী আন্দোলনের নগর সভাপতি মুফতি আমানুল্লাহ ও খেলাফত মজলিসের মো. শহিদুল ইসলাম। এই নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্রের সঙ্গে জমা দিয়েছেন তাদের হলফনামা।

প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর শিক্ষাগত যোগ্যতা এলএলবি। পেশা হিসেবে তিনি উল্লেখ করেছেন ব্যবসা। তার বিরুদ্ধে দায়ের হওয়া ১১টি মামলায় খালাস ও অব্যাহতি পেয়েছেন তিনি। ৭০ লাখ টাকা মূল্যের অস্থাবর সম্পদ রয়েছে তার। এর মধ্যে তার নগদ অর্থ ১৩ লাখ ৭৪ হাজার ৩০৩ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ১ লাখ ৯৩ হাজার ৯৪৭ টাকা, ২৪ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা মূল্যের মোটরযান, ৫২ হাজার টাকার গহনা, ১ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ইলেকট্রিক পণ্য রয়েছে তার। স্থাবর সম্পদ রয়েছে ৪০ লাখ টাকার। তার স্ত্রীর এক কোটি ৫১ হাজার ৫৫৫ টাকার অস্থাবর এবং এক কোটি ৯০ লাখ টাকার স্থাবর সম্পদ রয়েছে। সর্বশেষ অর্থবছরে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ৫ হাজার টাকা আয়কর প্রদান করেছেন বলে তার হলফনামায় তিনি উল্লেখ করেছেন।

সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু তার নির্বাচন-পূর্ববর্তী প্রতিশ্রুতি হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, শিক্ষা, শিল্প ব্যবস্থার উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়টি হলফনামায় উল্লেখ করেছেন।

এ আসনে জামায়াতের প্রার্থী শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমএসএস পাশ। তিনি আইন পেশায় নিয়োজিত আছেন। তার বিরুদ্ধে দায়ের হওয়া ২৮টি মামলায় খালাস ও অব্যাহতি পেয়েছেন তিনি। বর্তমানে আনুমানিক প্রায় ৫৮ লাখ টাকা মূল্যের অস্থাবর সম্পদ এবং অকৃষি জমি ও দালান মিলিয়ে ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পদ রয়েছে তার। তার স্ত্রীর নামে বর্তমানে আনুমানিক ৪৬ লাখ টাকা মূল্যের অস্থাবর সম্পদ এবং ৩ কোটি ৫০ লাখ টাকার স্থাবর সম্পদ রয়েছে। সর্বশেষ অর্থবছরে শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল ৪০ হাজার ৯৪১ টাকা আয়কর প্রদান করেছেন বলে তার হলফনামায় তিনি উল্লেখ করেছেন।

ইসলামী আন্দোলনের মুফতি আমানুল্লাহ’র শিক্ষাগত যোগ্যতা এমএসসি ও পিএইচডি। পেশা শিক্ষকতা। তার বার্ষিক আয় ৬ লাখ ৩০ হাজার টাকা। এছাড়া ১০ লাখ ৯৬ হাজার ৩৯৮ টাকার অস্থাবর সম্পদ এবং ৫০ লাখ ২৮ হাজার ৯৯০ টাকার স্থাবর সম্পদ রয়েছে তার। স্ত্রীর উপহারের ১২ ভরি স্বর্ণ এবং ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পদ রয়েছে। সর্বশেষ অর্থবছরে মুফতি আমানুল্লাহ ৪ হাজার ৫৫০ টাকা আয়কর প্রদান করেছেন বলে তার হলফনামায় তিনি উল্লেখ করেছেন।

খেলাফত মজলিসের মো. শহিদুল ইসলামের শিক্ষাগত যোগ্যতা এমএসএস, এলএলবি। পেশায় আইনজীবী। তার বার্ষিক আয় ৪ লাখ ১০ হাজার টাকা। তার ৩৮ লাখ ২১ হাজার টাকার অস্থাবর এবং ১৯ লাখ ২৫ হাজার টাকার স্থাবর সম্পদ রয়েছে। তার স্ত্রীর নামে ৫ লাখ ৫০ হাজার টাকার অস্থাবর সম্পদ রয়েছে। সর্বশেষ অর্থবছরে মো. শহিদুল ইসলাম ৪ হাজার টাকা আয়কর প্রদান করেছেন বলে তার হলফনামায় তিনি উল্লেখ করেছেন।

খুলনা - ৩ আসনে ৯ প্রার্থীর ৬ জনই উচ্চ শিক্ষিত
খুলনা- ৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহানআলী ও আড়ংঘাটা (একাংশ) আসন শিল্পনগরী হিসেবে পরিচিত। শ্রমিক অধ্যূষিত এলাকা। শিল্পনগরী হলেও নেই সেই জৌলুস।

এ আসনে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুলের শিক্ষাগত যোগ্যতা এমবিএ, পেশা ব্যবসা। তার বিরুদ্ধে ১২টি মামলার কথা উল্লেখ করেছেন তিনি। তার অস্থাবর সম্পদ ১৬ লাখ ৫০ হাজার ৬৪৩ টাকা। এরমধ্যে নগদ অর্থ ৩৩ হাজার ৮২৮ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ১৪ লাখ ৪৬ হাজার ৮১৫ টাকা, ২০ হাজার টাকা মূল্যের ইলেকট্রনিক পণ্য, ২০ হাজার টাকার আসবাবপত্র ও ১ লাখ টাকা মূল্যের আগ্নেয়াস্ত্র। তার স্থাবর সম্পদের মধ্যে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৭৩ লাখ ৪৩ হাজার ৬০০ টাকার ভবন রয়েছে। বাড়ি নির্মাণের জন্য তার দায় রয়েছে ২০ লাখ ৭৩ হাজার ৮০৪ টাকা। তার স্ত্রী’র নামে বর্তমানে আনুমানিক ১ কোটি ৭৪ লাখ ২০ হাজার ৬৮৮ টাকার অস্থাবর এবং ২ কোটি ২৫ লাখ ৬৯ হাজার ৯৬৫ টাকার স্থাবর সম্পদ রয়েছে। সর্বশেষ অর্থবছরে বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ২ লাখ ২৭ হাজার ৫৪৭ টাকা আয়কর প্রদান করেছেন বলে তার হলফনামায় তিনি উল্লেখ করেছেন।

বিএনপির প্রতিদ্বন্দি জামায়াতের প্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান এমএসসি পাশ, পেশা শিক্ষকতা। তার বিরুদ্ধে ১০টি মামলায় খালাস ও অব্যাহতি পেয়েছেন তিনি। তার ৯ লাখ ৩৪ হাজার ৭৯০ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। এরমধ্যে সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত ৮ লাখ ১৮ হাজার ৭৯০ টাকার, ১ লাখ ১৬ হাজার টাকার মোটরযান রয়েছে। স্থাবর সম্পদের মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৫৩৮ টাকার অকৃষি জমি রয়েছে। সর্বশেষ অর্থবছরে জামায়াতের প্রার্থী মাহফুজুর রহমান ৪ হাজার টাকা আয়কর প্রদান করেছেন বলে তার হলফনামায় তিনি উল্লেখ করেছেন।

ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আউয়ালের শিক্ষাগত যোগ্যতা কামিল পাশ, পেশা শিক্ষকতা। তার বার্ষিক আয় ৪ লাখ ২৩ হাজার ৫০০ টাকা। তার বর্তমান মূল্যে ২৫ লাখ ৫৭ হাজার ৫৫৫ টাকার অস্থাবর এবং ১০ লাখ টাকার স্থাবর সম্পদ রয়েছে। সর্বশেষ অর্থবছরে তিনি ৪ হাজার টাকার আয়কর প্রদান করেছেন।

বাসদের প্রার্থী জনার্দন দত্ত এমএসসি পাশ, পেশা ব্যবসা। তার বার্ষিক আয় ২ লাখ ৬০ হাজার টাকা। তার বর্তমানে আনুমানিক মূল্যে ২ লাখ ৬৬ হাজার টাকার অস্থাবর রয়েছে। নেই কোন স্থাবর সম্পদ।

এনডিএমের প্রার্থী শেখ আরমান হোসেন স্নাতক পাশ, পেশার ঘরে লিখেছেন ছাত্র। তার বার্ষিক আয় ২ লাখ ৫০ হাজার ৬০০ টাকা। ৩ লাখ ৬০০ টাকার অস্থাবর রয়েছে তার। নেই স্থাবর সম্পদ।

জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন এসএসসি পাশ, পেশা ব্যবসা। তার বার্ষিক আয় ২ লাখ ৮০ হাজার টাকা। বর্তমানে আনুমানিক ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের অস্থাবর এবং ৬০ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পদ রয়েছে তার।

বাংলাদেশ খেলাফত মজলিসের এফ এম হারুন অর রশীদ এমএ, এমএড পাশ। পেশা শিক্ষকতা। তিনি একটি মামলায় খালাস/অব্যাহতি পেয়েছেন। তার বার্ষিক আয় ৫ লঅখ ৪৫ হাজার ২১৪ টাকা। বর্তমানে আনুমানিক ১৭ লাখ ৯ হাজার ২৪ টাকার অস্থাবর এবং ৫০ লাখ টাকার স্থাবর সম্পদ রয়েছে তার। তার স্ত্রীর ৪২ লাখ টাকার স্থাবর সম্পদ রয়েছে। সর্বশেষ অর্থবছরে তিনি ৪ হাজার টাকার আয়কর প্রদান করেছেন।

স্বতন্ত্র প্রার্থী মো. মুরাদ খান লিটন এসএসসি পাশ, পেশা ব্যবসা। তার বার্ষিক আয় ৭ লাখ ৯৬ হাজার ২৪৪ টাকা। বর্তমানে আনুমানিক এক কোটি ৩১ লাখ ৮৩ হাজার ৩৩ টাকার অস্থাবর এবং ১ কোটি ৩৫ লাখ ৭৬ হাজার ২৬১ টাকার স্থাবর সম্পদ রয়েছে তার। সর্বশেষ অর্থবছরে তিনি ৫০ হাজার টাকার আয়কর প্রদান করেছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী মঈন মোহাম্মদ মায়াজ শিক্ষাগত যোগ্যতা নবম শ্রেণি, পেশা ব্যবসা। তার বার্ষিক আয় ৩৭ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা। তার বর্তমানে আনুমানিক ২৪ লাখ ৬৪ হাজার ৬৫৯ টাকা অস্থাবর এবং স্থাবর সম্পদের ঘওে তিনি দান হিসেবে ১৫৬০ স্কয়ার ফিটের এ্যাপার্টমেন্ট উল্লেখ করেছেন। তবে মূল্য উল্লেখ করেননি। সর্বশেষ অর্থবছরে তিনি ৬ লাখ ৫৪ হাজার ৬৪ টাকার আয়কর প্রদান করেছেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy