প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১২:৪৮ পিএম (ভিজিট : ২০৭)

X
সড়ক দুর্ঘটনায় আহত দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল মোমিনকে দেখতে গেছেন বিএনপির নির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে তিনি সাংবাদিক আব্দুল মোমিনের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তার সঙ্গে সাতক্ষীরা জেলার তালা উপজেলার সুরুলিয়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর সাতক্ষীরা জেলার নবাগত জেলা প্রশাসক আফরোজা আখতার তালা উপজেলা প্রশাসনিক ভবনে সাংবাদিক, সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিক আব্দুল মোমিন আরেকটি সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে তালা থেকে সাতক্ষীরায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ৩০ মাইল নামক স্থানে লস্কার তেল পাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে যান। এতে তার ডান পা ভেঙে গিয়ে তিনি গুরুতর আহত হন।
দীর্ঘদিন চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন।
এ সময় উপস্থিত ছিলেন তালা বিএনপির সহ-সভাপতি ও নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহব্বত আলী, তালা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সুরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মামুনুর রহমান, বিএনপি নেতা মাস্টার নুর মোহাম্মদ, মুশফিক রহমান, শাহিনুর রহমান সাহিন, সাতক্ষীরা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, তালা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মন্টু, যুগ্ম সম্পাদক খালিদ হোসেন, যুবদল নেতা আনিসুর রহমান আনিস, তালা উপজেলা সাবেক ছাত্রদল নেতা হাসানুর রহমান হাসান, পাটকেলঘাটা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনি, ছাত্রদল নেতা মিরাজ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির তালা উপজেলা মহিলা সভানেত্রী মিনি খাতুন এবং সুরুলিয়া ইউনিয়ন বিএনপির মহিলা সভানেত্রী মিলি আক্তারসহ স্থানীয় নেতাকর্মীরা।