বৈষম্যবিরোধী আন্দোলনের ৩০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রায় ৩০০ জন নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল ৪টায়

2026-01-06T19:59:58+00:00
2026-01-06T19:59:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বৈষম্যবিরোধী আন্দোলনের ৩০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৭:৫৯ পিএম   (ভিজিট : ১৬৪)
X

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রায় ৩০০ জন নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।  

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল ৪টায় শহরের নিউমার্কেটে  জেলা বিএনপির কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলার প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন-এর নেতৃত্বে এই যোগদান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে শেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে দলে স্বাগত জানান। এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপিতে যোগদানকৃত  নেতাকর্মীরা  হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র সংগঠক আরাফাত রহমান তালুকদার, নাহিম আহম্মেদ নিলয়, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনিবুল ইসলাম, সমন্বয়ক আশিকুর রহমান আশিকসহ তিন শতাধিক নেতাকর্মী।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক (মুখপাত্র) ফারহান ফুয়াদ তুহিন বলেন, “সামনে যেহেতু নির্বাচন, একটি দলীয় সরকার গঠিত হবে। আমরা বাস্তবতা বিবেচনা করে দেখেছি—বিএনপি বর্তমানে দেশের সবচেয়ে শক্তিশালী ও বড় রাজনৈতিক দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা বিএনপিতে যোগদান করেছি।”

তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনের যে আন্দোলন করছে, তার সঙ্গে একাত্ম হয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

এসময় শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy