শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

শ্রীনগরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আছর শ্রীনগর বীরতারা

2026-01-06T20:09:19+00:00
2026-01-06T20:09:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:০৯ পিএম   (ভিজিট : ১২১)
X

শ্রীনগরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আছর  শ্রীনগর বীরতারা ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে বীরতারা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোনাজাত পরিচালনা করেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো: আব্দুল্লাহ। 

বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: স্বাধীন মোল্লা এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইস্রাফিল আলমের  সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো: শহিদুল ইসলাম মৃধা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন ভূইয়া, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, শিক্ষক নেতা জাহাঙ্গীর হোসেন খান,উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, উপজেলা জাসাস এর সভাপতি শফিউল আলম আজম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহমেদ রনি,সদয়্য সচি এমদাদুল ইসলাম রজিন,  উপজেলা কৃষক দলের সভাপতি শাহ আলম,উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy