আপোষ করেননি বলেই খালেদা জিয়া এত ভালোবাসা পেয়েছেন: ফারুক

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

সারাজীবন কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি বলেই মানুষের এত ভালোবাসা পেয়েছেন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশ নেত্রী

2026-01-06T20:43:31+00:00
2026-01-06T20:43:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আপোষ করেননি বলেই খালেদা জিয়া এত ভালোবাসা পেয়েছেন: ফারুক
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৪৩ পিএম   (ভিজিট : ১৯৯)
X

সারাজীবন কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি বলেই মানুষের এত ভালোবাসা পেয়েছেন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। এই জন্যই মৃত্যুর পরে এত বিশাল জানাযা পেয়েছেন। প্রশংসা পেয়েছেন বিশ্ব নেতাদের।সারা জীবন তিনি ইসলামের পক্ষে কথা বলে গিয়েছেন,তাই লক্ষ লক্ষ আলেম উলামারা উনার জন্য দোয়া করেছেন, তাদের দোয়ার উছিলায় আল্লাহ প্রিয় নেত্রীকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। 

মঙ্গলবার বিকেলে নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিরোধী দলীয় চীফহুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এসব কথা বলেন। নেত্রীর মহান ত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে আগামী দিনে সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান তিনি।  

ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে ও সাবের সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার, ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব সহিদ উল্যাহ, বিএনপি নেতা আবুল বাহার,নুর নবী বাচ্চু, নুরুল আমিন কোম্পানি, মো: নাছির উদ্দীন কোম্পানি, মহি উদ্দিন ভূঁইয়া, ইসমাইল হোসেন মেম্বার,শাকিল কোম্পানি, এডভোকেট সামসুল আলম সাফি,মো: জাহাঙ্গীর আলম।

আলোচনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ শেষে  বেগম খালেদা জিয়ার মাগফিরাত ও জান্নাত কামনায় মিলাদ ও দোয়া করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy