প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১০:২৪ পিএম (ভিজিট : ৩৪৮)

X
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির এক গৌরবময় পথচলার নতুন অধ্যায় সূচিত হলো। মঙ্গলবার নারায়ণগঞ্জের চাষাড়া শাহজালাল হসপিটালের অডিটোরিয়াম নতুন অফিসের উদ্বোধন করা হয়। অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন আবুল ফজল মোঃ মশিউর রহমান। এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মুজিবুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ শাহ আলম। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন, ডাঃ মোঃ আবুল বাসার, তত্ত্বাবধায়ক, খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, মোঃ সাইফুর রহমান মাহমুদ, ঔষধ তত্ত্বাবধায়ক, নারায়ণগঞ্জ জেলা, ডাঃ আমিরুল মূলক, সহকারী অধ্যাপক, ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন সভাপতি আলী আরশাদ, নারায়ণগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির সহ-সভাপতি ও রূপগঞ্জ উপজেলার সভাপতি মোঃ শাহজাদা শাহাদাত, ফতুল্লা উপজেলার সভাপতি জাকির হোসেন জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সহ অন্যান্যনুষ্ঠান সচলনা করেন নারায়ণগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম স্বপন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন বলেন পল্লী চিকিৎসকদের জনস্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণসাত সমুদ্র ভূমিকার কথা তুলে ধরে বলেন, গ্রামীণ স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে পল্লী চিকিৎসকদের দক্ষতা ও নৈতিকতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে জানান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূল পদেষ্টা ডাক্তার মুজিবুর রহমান।
বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই নতুন জেলা কার্যালয় পল্লী চিকিৎসকদের পেশাগত মান উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে এটি জনসেবায় একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।