বিয়ের ৬ মাসের মাথায় বাবার বাড়ীতে আত্মহত্যা

চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার পূর্ব দোহাজারী এলাকায় তাসমিন আক্তার (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

2026-01-07T11:54:13+00:00
2026-01-07T11:54:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিয়ের ৬ মাসের মাথায় বাবার বাড়ীতে আত্মহত্যা
চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১১:৫৪ এএম   (ভিজিট : ৩২)
X

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার পূর্ব দোহাজারী এলাকায় তাসমিন আক্তার (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে  আত্মহত্যা ঘটনা ঘটেছে। সে চাগাচর ১ নং ওয়ার্ডের চৌধুরী পাড়াস্থ মোঃ সিরাজুল ইসলামের মেয়ে। মঙ্গলবার ( ৬ জানুয়ারি ) সকাল ১১ টার দিকে চাগাচর চৌধুরী পাড়ার নিজ পিত্রালয় থেকে ওই গৃহবধূকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়।

 জানা যায়, দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড জামাল মেম্বারের বাড়ির মোহাম্মদ ইউসুফের ছেলে মোহাম্মদ আরিফ (২০ ) এর সাথে প্রেমের সম্পর্কের সূত্রে ৬ মাস আগে বিয়ে হয় একই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ীর সিরাজুল ইসলাম চৌধুরীর মেয়ে তাসমিন আক্তার (১৮ ) এর সাথে। আরিফ পেশায় একজন কাঁচামালের ব‍্যবসায়ি। দোহাজারী রেল ষ্টেশন সংলগ্ন বাজারেই সে ব‍্যবসা করত। সেখান থেকেই আরিফ শ্বশুর বাড়ীতে আসা যাওয়া করে। স্থানীয়রা জানান, বিভিন্ন কারণে আরিফ তার স্ত্রীকে ঘরে তুলতে পারেনি। ঘটনার দিন সকালে আরিফ তার স্ত্রীকে ফোন দিলে সে ফোন রিসিভ না করলে আরিফ তার শ্বাশুড়িকে ফোন দিয়ে জানায়। 

পরে মাও ফোন দিয়ে তাসমিনকে না ফেলে প্রতিবেশিকে ফোন দিতে বললে ডাকাডাকির এক পর্যায়ে তাসমিনকে ঘরের ভিতরে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশিদের ডেকে তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা এবং হাসপাতাল কতৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই দিন তাসমিনের মা তার নানার বাড়ীতে এবং বাবা ক্ষেতে কাজ করতে গেলে সে ঘরে একাই ছিল বলেও জানান প্রতিবেশিরা।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস খানঁ ঘটনার সত‍্যতা স্বীকার করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল  মর্গে পাঠানো হয়েছে। মৃতের স্বজনেরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগের ভিত্তিতে  তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy