জকসু নির্বাচনে ১৪ কেন্দ্রের ফলাফল প্রকাশ, এগিয়ে যারা?

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ১৪টির ফল প্রকাশিত হয়েছে।এতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি

2026-01-07T12:49:30+00:00
2026-01-07T13:40:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জকসু নির্বাচনে ১৪ কেন্দ্রের ফলাফল প্রকাশ, এগিয়ে যারা?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১২:৪৯ পিএম  আপডেট: ০৭.০১.২০২৬ ১:৪০ পিএম  (ভিজিট : ৬৮)
X

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ১৪টির ফল প্রকাশিত হয়েছে।

এতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম ১৪২৪ ভোট পেয়েছেন, অন্যদিকে ছাত্রদলের প্রার্থী এ কে এম রাকিব ১৬৭৩ ভোট পেয়েছেন। ফলে ছাত্রশিবিরের রিয়াজুলের থেকে ছাত্রদলের রাকিব ২৪৯ ভোটে এগিয়ে আছেন।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে জকসু নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে।

জিএস (সাধারণ সম্পাদক) পদ: জিএস পদে ছাত্রশিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ ১৪ কেন্দ্র মিলিয়ে ১৬১২ভোট পেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছেন। তার বিপরীতে ছাত্রদলের প্রার্থী খাদিজাতুল কোবরা পেয়েছেন ৭৯৩ ভোট।

এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদ: এই পদে ছাত্রশিবির সমর্থিত মাসুদ রানা ১৪ কেন্দ্রে মোট ১৪৬৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১২৯৭ ভোট।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy