রূপগঞ্জের সরিষা চাষে বাম্পার ফলনে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
সৈকত হোসেন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১:৩০ পিএম আপডেট: ০৮.০১.২০২৬ ৯:০৭ পিএম (ভিজিট : ১৭৯)

X
রূপগঞ্জে মাঠজুড়ে এখন শুধুই হলুদের মেলা। দিগন্তজুড়ে বিস্তৃত সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন পথচারী ও প্রকৃতিপ্রেমীরা। শীত মৌসুম এলেই দেশের বিভিন্ন অঞ্চলে সরিষা ফুলে ঢেকে যায় মাঠ-ঘাট, যা গ্রামীণ জনপদে এক ভিন্ন আবহ সৃষ্টি করে।
কৃষকরা বলছেন এবার সরিষা চাষে আগের তুলনায় অনেক বেশি ফলন হয়েছে যদি বৃষ্টি বাদল না হয় তাহলে আরো ভালো হবে আমরা আশাবাদী। সরিষা ফুল শুধু সৌন্দর্যই নয়, কৃষি অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকরা জানান: তুলনামূলক কম খরচে সরিষা চাষ করে ভালো ফলন পাওয়া যায়। সরিষা থেকে উৎপাদিত তেল দেশের চাহিদা মেটানোর পাশাপাশি কৃষকদের আর্থিক স্বচ্ছলতা বাড়াচ্ছে।
কৃষক এ বছর আবহাওয়া ভালো থাকায় সরিষা ফুল খুব সুন্দর হয়েছে। ফলনও ভালো হবে বলে আশা করছে। এদিকে সকাল ও বিকেলে সরিষা ফুলে মাঠে ভিড় করছেন দর্শনার্থীরা। অনেকেই ছবি তুলছেন, কেউ কেউ পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসছেন।