প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৩:৪৭ পিএম (ভিজিট : ৪৮)

X
নানিয়ারচর জোনের ১৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আয়োজনে নানিয়ারচরে আল-আমিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সেনাবাহিনীর কৃতি সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে আলোচনা এবং বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পেতে ভিডিও প্রদর্শনী ও ক্লাস নেওয়া হয়, ক্লাস পরিচালনা করেন ক্যাপ্টেন রিজুয়ান মাহমুদ রিজন, এ্যাডজুটেন্ট নানিয়ারচর জোন,পরে শিক্ষার্থীরা কাপ্তাই লেকের শাখা চেঙ্গী নদীতে শিক্ষার্থীদের জন্য নৌ- ভ্রমণ আয়োজন করা হয়, লেকের জলের বুকে নৌকায় দেশাত্মবোধক গান ও আনন্দ করত দেখা যায় শিক্ষার্থীদের।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান, পিএসসি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠান শেষে ক্লাসের মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক বিতরণ এবং সকাল ও দুপুরের খাবারের আয়োজন করা হয়।