ঘাটাইলে স্যান্ডেলের ভিতর থেকে সাড়ে ৮লাখ টাকার হেরোইন উদ্ধার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার কলেজ মোড় ইউসিবি ব্যাংকের সামনে থেকে হেরোইন সহ মজিবর রহমান( ৬৯) নামে মাদক

2026-01-07T17:05:50+00:00
2026-01-07T17:05:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে স্যান্ডেলের ভিতর থেকে সাড়ে ৮লাখ টাকার হেরোইন উদ্ধার
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৫:০৫ পিএম   (ভিজিট : ১৩৪)
X

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার কলেজ মোড় ইউসিবি ব্যাংকের সামনে থেকে হেরোইন সহ মজিবর রহমান( ৬৯) নামে মাদক পাচারকারী কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি ব্যক্তি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মৃত ইমাজ উদ্দিনের ছেলে। মঙ্গলবার (৬জানুয়ারী) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে উদ্ধার করা হয়।

ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ ওসি মোঃ মোকছেদুর জানান রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ভুবনপাড়া গ্রামের মৃত ইমাজ উদ্দিনের ছেলে মজিবর রহমান (৬৯) দীর্ঘদিন যাবৎ মাদক পাচার ও বিক্রি করে আসছে। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্তপুলিশ সুপার এএসপি (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খানের নেতৃত্বে ঘাটাইল থানা উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ কলেজ মোড় ইউসিবি ব্যাংকের সামনে থেকে মজিবর রহমান কে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তার দেহ তল্লাশী করে পায়ের স্যান্ডেলের ভিতর থেকে ৮৫গ্রাম হেরোইন উদ্ধার করেন। যার আনুমানিক মুল্য ৮লাখ পঞ্চাশ হাজার টাকা।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার এএসপি (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, মুঠোফোনে জানান ধৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরন করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy