পবিপ্রবির কৃষি অনুষদের নতুন ডিন অধ্যাপক মো. জহুরুল হক

পবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. জহুরুল হক।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার

2026-01-07T17:11:02+00:00
2026-01-07T17:11:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পবিপ্রবির কৃষি অনুষদের নতুন ডিন অধ্যাপক মো. জহুরুল হক
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৫:১১ পিএম   (ভিজিট : ৪১)
X

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. জহুরুল হক।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। উপাচার্যের  অনুমোদনক্রমে রেজিস্ট্রার (অ:দা:) অধ্যাপক  ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়, বর্তমান ডিন অধ্যাপক  ড. মো. দেলোয়ার হোসেনকে অব্যাহতি প্রদানপূর্বক বিধি মোতাবেক কৃষি অনুষদের পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে অধ্যাপক মো. জহুরুল হককে ডিন পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ থেকে পরবর্তী দুই বছরের জন্য তিনি কৃষি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।

এতে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। পাশাপাশি কর্তৃপক্ষ প্রয়োজনে যেকোনো সময় এ আদেশ সংশোধন বা পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করেছে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy