অতিরিক্ত প্রধান তথ্য অফিসারের মৃত্যুতে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের শোকবার্তা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের অষ্টাদশ ব্যাচের সদস্য এবং তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিনের মৃত্যুতে গভীর

2026-01-07T21:11:10+00:00
2026-01-07T21:11:10+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
অতিরিক্ত প্রধান তথ্য অফিসারের মৃত্যুতে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের শোকবার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৯:১১ পিএম   (ভিজিট : ৭২)
X

বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের অষ্টাদশ ব্যাচের সদস্য এবং তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন এবং মহাসচিব মো. মামুন অর রশিদ। 

বুধবার (৭ জানুয়ারি ২০২৬) এসোসিয়েশনের এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। 

শোকবার্তায় উল্লেখ করা হয়, মুন্সী জালাল উদ্দিন একজন সৎ ও দক্ষ কর্মকর্তা ছিলেন। বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।ব্যক্তিত্বসম্পন্ন কর্মকর্তা হিসেবে তিনি সিভিল সার্ভিসে সুপরিচিত ছিলেন। তাঁর মৃত্যু তথ্য সার্ভিসের জন্য অপূরণীয় ক্ষতি।  

উল্লেখ্য, বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুন্সী জালাল উদ্দিন মারা যান।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy