প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৯:৪৬ পিএম (ভিজিট : ১৪০)

X
খুলনায় দুর্বৃত্তের গুলিতে রানা (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন, তার অবস্থা আশংকাজনক। আজ বুধবার রাত পৌনে ৮ টার দিকে খানজাহান আলী থানার যাবদিপুর বউ বাজার এলাকায় দুর্বৃত্তরা তাকে গুলি করে ফেলে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে গুলিসহ একটি দেশি তৈরি শার্টার গান উদ্ধার করে। বর্তমানে আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত যুবক আড়ংঘাটা থানাধীন তেলীগাতি এলাকার বাসিন্দা হোসেন গাজীর ছেলে।
খানাজাহান আলী থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, রাত পৌনে ৮ টার দিকে যাবদিপুর বাজারে রানাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা পরপর দু’টি গুলি করে। গুলি দুইটি তার বাম হাতে এবং পিঠে বিদ্ধ হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে ঘটনাস্থল ত্যাগ করার সময় দুর্বৃত্তরা কার্তুজসহ একটি দেশি তৈরি শার্টার গান ফেলে যায়। পুলিশ ঘটনাস্থর থেকে সেটি উদ্ধার করেছে। ঘটনার পরপর পুলিশ দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।