মুকসুদপুরে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) মুকসুদপুর উপজেলা পরিষদ মাঠে প্রতিযোগিতা ও

2026-01-08T10:59:43+00:00
2026-01-08T10:59:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুকসুদপুরে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১০:৫৯ এএম   (ভিজিট : ৭১)
X

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) মুকসুদপুর উপজেলা পরিষদ মাঠে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদাৎ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, উপজেলা মাধ্যমিক হিসাবরক্ষক কর্মকর্তা মো. জাকির হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ক্রীড়া শিক্ষকরা।

এবারের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় মুকসুদপুর উপজেলার ৪১টি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও ১৮টি এমপিওভুক্ত দাখিল মাদ্রাসাসহ মোট ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও শরীরচর্চায় মনোযোগী হতে হবে। খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীরা গাঁজা, ইয়াবাসহ সব ধরনের মাদক থেকে দূরে থাকে বলেও তিনি উল্লেখ করেন। ক্রীড়া ক্ষেত্রে অবদান রেখে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সুনাম বাড়াতে শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy