প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১:০১ পিএম (ভিজিট : ১৫২)

X
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান বুধবার দিনব্যাপী নানা গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে ব্যস্ত সময় অতিবাহিত করেছেন।
দিনের শুরুতে তিনি কলমাকান্দা বাজার কমিটির সভাপতি আলমগীর হোসেনসহ সংশ্লিষ্টদের সঙ্গে বাজার উন্নয়ন বিষয়ে আলোচনা করেন। এ সময় বাজারের অবকাঠামো উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ কাজে ইউনিয়ন প্রশাসক কৃষিবিদ সাইফুল ইসলাম সহযোগিতা প্রদান করেন।
দুপুরে ইউএনও মাসুদুর রহমান কৈলাটি ইউনিয়নের শ্যামপুর গ্রামে জুলাই যোদ্ধা শহীদ আহাদুনের কবর জিয়ারত করেন। পরে তিনি শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন এবং শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন।
এছাড়াও একই দিন তিনি কৈলাটি ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
দিনব্যাপী এসব কর্মকাণ্ডের মাধ্যমে ইউএনও মাসুদুর রহমান উপজেলার প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।