বোয়ালখালীতে নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল লাশ

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের বোয়ালখালীতে নিখোঁজের চার দিন পর মো. জসীম উদ্দীন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ পুকুর থেকে উদ্ধার করা

2026-01-08T13:26:41+00:00
2026-01-08T13:26:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বোয়ালখালীতে নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল লাশ
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১:২৬ পিএম   (ভিজিট : ৩৯)
X

চট্টগ্রামের বোয়ালখালীতে নিখোঁজের চার দিন পর মো. জসীম উদ্দীন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিদগ্রাম এলাকার একটি পুকুরে তার মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

নিহত মো. জসীম উদ্দীন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বুড়া মসজিদ এলাকার মাতব্বর বাড়ির মরহুম আহমদ ছৈয়দের ছেলে।

জসীমের বড় ভাই মো. কাশেম জানান, গত ৪ জানুয়ারি থেকে জসীম নিখোঁজ ছিলেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। তিনি বলেন, “সকালে খবর পেয়ে আমরা এসে লাশ শনাক্ত করেছি। জসীম দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। মরদেহে পচন ধরেছে।”

খবর পেয়ে পুলিশকে অবহিত করা হলে তারা ঘটনাস্থলে পৌঁছায়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, “মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

ঘটনার প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy