শ্রীবরদীতে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের শ্রীবরদীতে পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুলের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।বুধবার

2026-01-08T13:34:30+00:00
2026-01-08T13:34:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীবরদীতে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১:৩৪ পিএম   (ভিজিট : ৪৮)
X

শেরপুরের শ্রীবরদীতে পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুলের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বুধবার (০৬ জানুয়ারী) সন্ধ্যায়  উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। 

এসময় উপজেলা বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি আমার চা-চক্রের বক্তব্যের একটি অংশ উদ্দেশ্য প্রনোদিতভাবে সুপার এডিটের মাধ্যমে বিক্রিত করে আমার বিরুদ্ধে বিভ্রান্তি ও মানহানিকর এবং রাজনৈতিকভাবে কুৎসা অপপ্রচার চালানো হচ্ছে Rahman Atayur ফেসবুক আইডি থেকে। যা সম্পুর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত এবং বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। তিনি আরো বলেন, গণতন্ত্র জনগনের ভোটাধিকার, সংবিধান এবং আইনের শাসনের প্রশ্নে বিএনপি অতীতেও আপোষহীন ছিলো বর্তমানেও আছে এবং ভবিষ্যতে ও থাকবে। এই নীতিগত অবস্থান থেকে বিএনপি কখনো বিচ্যূত হয়নি এবং হবেও না। 

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাকিম, পৌর বিএনপির সদস্য সচিব সোহানুর রহমান সোহান, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল আল মামুন, পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফিসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy