স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ঢাকা উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী

2026-01-08T13:46:44+00:00
2026-01-08T13:48:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার ঘটনায় মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১:৪৬ পিএম  আপডেট: ০৮.০১.২০২৬ ১:৪৮ পিএম  (ভিজিট : ৪৫)
X

ঢাকা উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা এসব তথ্য জানান।

তিনি বলেন, মামলায় অজ্ঞাত তিন-চার জনের বিষয়ে উল্লেখ করা হয়েছে। ঘটনার তদন্তসহ জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর তেজগাঁওয়ে কাওরান বাজারের স্টার কাবারের পেছনের গলিতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মুছাব্বির। এ সময় কাওরান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদও গুলিবিদ্ধ হন। গুরুতর আহত মাসুদ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। মুছাব্বীরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গ রাখা হয়েছে। সেখানে বৃহস্পতিবার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা। পরে আইনি প্রক্রিয়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy