ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় করনীয় প্রসঙ্গে গোলটেবিল বৈঠক

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় করনীয় প্রসঙ্গে গোলটেবিল বৈঠক আজ জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সকাল ১০

2026-08-08T17:26:17+00:00
2026-08-08T17:26:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় করনীয় প্রসঙ্গে গোলটেবিল বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:২৬ পিএম   (ভিজিট : ২১)
গোলটেবিল বৈঠক
X

গোলটেবিল বৈঠক

ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় করনীয় প্রসঙ্গে গোলটেবিল বৈঠক আজ জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন শাহাজান মোল্লা  (সাজু)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম এবং মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী। 

বাংলাদেশ সহ সারা বিশ্ব  জুড়ে সম্প্রতি প্রতিনিয়তই যে ভাবে ভূমিকম্প হয়ে চলছে তাতে বড় ধরনের ভূমিকম্প হলে রাজধানী ঢাকা সহ সারাদেশে বড় ধরনের ব‍্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করেছেন  আলোচকগণ। অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি ভূমিকম্প নিয়ে তাঁর দীর্ঘ দিনের গবেষণা এবং ভূমিকম্প পরবর্তী করনীয় বিষয়ে উপস্থাপন করেন। শুধু রাজধানীতেই প্রায় ৬ লক্ষ বাড়ি ভূমিকম্প ঝুঁকিতে আছে বলে তিনি জানান। 

তাঁর মতে, যেভাবে ঘন ঘন ছোট ছোট ভূমিকম্প প্রতিনিয়ত হচ্ছে তাতে বড় ধরনের ভূমিকম্প বাংলাদেশে আঘাত হানতে পারে বলে সবাই আশঙ্কা করছেন। বুয়েটের আধ‍্যাপক আরও জানান চিহ্নিত ভবনগুলোর বিষয়ে কি ভাবে ভেঙ্গে না ফেলে ব‍্যাবহার উপযোগী করা যায় সে বিষয়ে রাজউকে কাজ করবার জন্য অনুরোধ করেন। 

প্রধান অতিথি রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রাজধানীবাসীদের ইমারত নির্মাণের ক্ষেত্রে রাজউকের বিল্ডিং কোড অনুসরণ করে কাজ করতে বলেন। তিনি বলেন, সবাই বলে রাজউকের লোক খারাপ এটা ঠিক না রাজউকের লোকদের কে অবৈধ ভাবে টাকা দিয়ে আপনি যে অবৈধ কাজ করিয়ে নিয়ে অবৈধ নির্মাণ কাজ করেছেন এটা বুঝতে হবে ,আমি যোগদানের পর রাজউকের অনেক অসাধু কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি। 

তিনি আরও জানান (রাজউক চেয়ারম্যান) সাংবাদিকসহ যেকোন মহল থেকে রাজউকের কোন কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির কোন কমপ্লেন পেলে তিনি তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করেন। তিনি যত দিন আছেন যত বড় লেবেলের লোকই অবৈধ সুবিধার জন্য তদবির করুক তিনি তা মানেন না এবং মানবেন না। 

ভূমিকম্প সম্পর্কে তিনি জানান রাজউক ইতোমধ্যে একটি রিসার্চ ইনস্টিটিউট করেছে এবং জনসচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে  রাজউকের পাশাপাশি অন‍্য সব সেবা প্রতিষ্ঠান গুলোকেও সমন্বয় করে কাজ করবার জন্য অনুরোধ জানান। 

অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের উপপরিচালক সালেহ উদ্দিন বলেন, বিল্ডিং করবার সময় ফায়ার সেফটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে এবং ভূমিকম্প সহনীয় বিল্ডিং নির্মাণ করতে হবে। অনুষ্ঠানে পরিকল্পনাবিদ অধ্যাপক ড.আদিল মোহাম্মদ খান (নির্বাহী পরিচালক) ইনস্টিটিউট আব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বলেন এমনিতেই রাজধানীতে অপরিকল্পিত ভাবে আগে থেকেই ভবন গুলো তৈরি হয়েছে রাজউকের কাছে তিনি অনুরোধ করেন যেন বর্তমানে যে সমস্ত ভবন নির্মাণ করা হচ্ছে বা হবে সেগুলো অবশ্যই যেন ভূমিকম্প সহনীয় হয়। 

গোলটেবিল আলোচনায় ভূমিকম্প বিষয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-১ আব্দুর রাজ্জাক। 

গোলটেবিল বৈঠকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল,রাজউকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার এহসান জামিল ও ডেইলি মর্নিং ভয়েস সম্পাদক মোঃ রিপন তরফদার নিয়াম সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy