বোচাগঞ্জে শীতবস্ত্র নিয়ে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পৌষ মাসের কনকনে শীত এবং সৈত্য প্রবাহে জনজীবন যখন বিপর্যস্ত ঠিক সেই সময় দিনাজপুরের বোচাগঞ্জেঅসহায় দরিদ্র প্রতিবন্ধীদের পাশে

2026-01-08T15:49:43+00:00
2026-01-08T15:49:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বোচাগঞ্জে শীতবস্ত্র নিয়ে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৩:৪৯ পিএম   (ভিজিট : ৪১)
X

পৌষ মাসের কনকনে শীত এবং সৈত্য প্রবাহে জনজীবন যখন বিপর্যস্ত ঠিক সেই সময় দিনাজপুরের বোচাগঞ্জে অসহায় দরিদ্র প্রতিবন্ধীদের পাশে সরকারী শীতবস্ত্র কম্বল নিয়ে দাঁডিয়েছেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান।


বৃহস্পতিবার (৮জানুয়ারী)  সকাল সাড়ে ১১টায় বোচাগঞ্জ উপজেলার ৪নং- আটগাঁও ইউনিয়নের বাজনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বেসরকারী প্রতিষ্ঠান (সিডিএ) এর ৫০জন প্রতিবন্ধী সদস্য এর মাঝে সরকারী বরাদ্দকৃত শীত বস্ত্র কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান। 


এসময় সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব শামসুল আলম, সাংবাদিক ফরিদ আহমেদ, (সিডিএ) এর বোচাগঞ্জ সদর ইউনিট ম্যানেজার ফিলিমন রায় ও মাধবপুর ইউনিট ম্যানেজার শাহিনা খাতুন উপস্থিত ছিলেন। 


পৌষ মাসের কনকনে শীতে সরকারি কম্বল পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বয়স্ক প্রতিবন্ধীরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy