বোরহানউদ্দিনে ৯৫০পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

সারাবাংলা

ভোলার বোরহানউদ্দিনে ৯৫০পিস ইয়াবাসহ ওমর আলী (২৭) নামের এক ইয়াবা পাচারকারীকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।ওমর চরফ্যাশন উপজেলার

2026-01-08T16:22:49+00:00
2026-01-08T16:22:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বোরহানউদ্দিনে ৯৫০পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৪:২২ পিএম   (ভিজিট : ১৫২)
X

ভোলার বোরহানউদ্দিনে ৯৫০পিস ইয়াবাসহ ওমর আলী (২৭) নামের এক ইয়াবা পাচারকারীকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।


ওমর চরফ্যাশন উপজেলার পৌর এলাকার ৩নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহানের ছেলে। 


বৃহস্পতিবার সকাল ৯টা ৫মিনিটের দিকে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক মেহেদেী হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার কুঞ্জের হাঁট বাজারের বিসমিল্লাহ হোটেলের পিছনের অংশের কেবিন থেকে ওই ইয়াবাসহ ওমরকে গ্রেপ্তার করে।


উপ-পরিদর্শক মেহেদেী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসি মো. মনিরুজ্জামানের সার্বিক নির্দেশনায় ওমর আলীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ওই চালান বোরহানউদ্দিনে অন্য কোন মাদক পাচারকারীর কাছে পাইকারি বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছে।


বোরহনউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ওমরের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy