তারেক রহমানের উত্তরবঙ্গ সফর সফল করতে গাজীপুরে বিএনপির প্রস্তুতি সভা

কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আসন্ন উত্তরবঙ্গ সফরকে সফল করার লক্ষ্যে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি

2026-01-08T16:33:35+00:00
2026-01-08T16:33:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তারেক রহমানের উত্তরবঙ্গ সফর সফল করতে গাজীপুরে বিএনপির প্রস্তুতি সভা
কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৪:৩৩ পিএম   (ভিজিট : ১৫৯)
X

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আসন্ন উত্তরবঙ্গ সফরকে সফল করার লক্ষ্যে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সভায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও স্মৃতিচারণ করা হয়।

আজ সকাল ১০টায় কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে শুরু হওয়া এ সভা শেষ হয় দুপুর সারে ১ টায়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান, নির্বাহী কমিটির সদস্য ডা. মোঃ মাজহারুল আলম, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মেয়র মজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গাজীপুর-০২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার।

বক্তারা বলেন, তারেক রহমানের উত্তরবঙ্গ সফর বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। সফরকে ঘিরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়।

সভা সঞ্চালনা করেন কোনাবাড়ীমেট্রো থানা বিএনপি'র সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy