ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘এফএসবি-ইয়ং ফিশারিজ স্টুডেন্টস কংগ্রেস’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

এফএসবি-ইয়ং ফিশারিজ স্টুডেন্টস কংগ্রেস (FSB-Young Fisheries Students Congress) আজ বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে।Fisheries

2026-01-08T16:57:34+00:00
2026-01-08T16:57:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘এফএসবি-ইয়ং ফিশারিজ স্টুডেন্টস কংগ্রেস’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৪:৫৭ পিএম   (ভিজিট : ৮৪)
X

এফএসবি-ইয়ং ফিশারিজ স্টুডেন্টস কংগ্রেস  (FSB-Young Fisheries Students Congress) আজ বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। 

Fisheries Students : The Future Leaders in Innovation and Entrepreneurship প্রতিপাদ্য নিয়ে এই কংগ্রেস আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মৎস্যবিজ্ঞান বিভাগ, ফিশারিজ সোসাইটি অব বাংলাদেশ (এফএসবি) এবং বাংলাদেশ ফিশারিজ এক্সিকিউটিভ এসোসিয়েশন (বিএফইএ) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।  

মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য অধিদফতরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী এবং বিএফইএ-এর মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ফারুক-উল ইসলাম, ফিশারিজ সোসাইটি অব বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক ড. মো. আবুল মনসুর এবং সম্পাদক অধ্যাপক ড. এস. এম. রফিকুজ্জামান শুভেচ্ছা বক্তব্য দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরে বলেন, এ খাতের উন্নয়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষাবিদ, গবেষক ও প্র্যাকটিশনারদের মধ্যে দূরত্ব কমাতে হবে। জাতীয় স্বার্থে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় ও আঞ্চলিক প্রতিষ্ঠানসমূহকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ বৃদ্ধিতে এ ধরনের অনুষ্ঠান সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy