ফুলবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন

ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

মহান মুক্তিযুদ্ধের রনাঙ্গণের সম্মূখযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন (৮০) আর নেই। তাকে বৃহস্পতিবার সকাল ১১টায় নিজ বাড়ি কুড়িগ্রামের

2026-01-08T16:45:41+00:00
2026-01-08T16:45:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফুলবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৪:৪৫ পিএম   (ভিজিট : ৯২)
X

মহান মুক্তিযুদ্ধের রনাঙ্গণের সম্মূখযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন (৮০) আর নেই। তাকে বৃহস্পতিবার সকাল ১১টায় নিজ বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব-ধনিরাম গ্রামে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে দাফন করা হয়েছে।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সহকারী ভূমি কমিশনার ও ম্যাজিষ্ট্রেট আনোয়ার হোসেন, ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানসহ মরহুম মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য, স্বজন,  সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী।

রাষ্ট্রীয় মর্যাদা শেষে উপজেলা সহকারী ভূমি কমিশনার আনোয়ার হোসেন, ওসি মাহমুদ হাসান নাঈম, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মরহুম বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের পরিবারের সদস্যদের সাক্ষাত করেন ও গভীর সমবেদনা জানান। 

পরে জানাযা নামাজ শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধার মরদেহ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানাযা নামাজ ও দোয়া পরিচালনা করেন পূর্ব-ধনিরাম জোলেরপাড় জামে মসজিদের ইমাম নুরুল ইসলাম।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৬ নং সেক্টরের অধিনে নিলফামারী জেলার জলঢাকা, লালমনিরহাটের ডালিয়া, বুড়িমারীসহ বিভিন্ন স্থানে পাক হানাদারদের বিরুদ্ধে সম্মূখযুদ্ধে অংশ নিয়ে বাংলাদেশ নামের মানচিত্রকে বিজয় করেন।

এই বীর মুক্তিযোদ্ধা গত কয়েক মাস ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে শযাশায়ী হয়ে পড়েন। এরপর বৃহস্পতিবার গভীর রাতে তিনি নিজ বাড়িতে মারা যান। তিনি ধার্মিক মানুষ হওয়ায় মৃত্যুর সময় জিকির ও কলেমা পড়ার মধ্য দিয়ে তার মৃত্যু হয়।

জীবদ্দশায় বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন পূর্ব-ধনিরাম দক্ষিণটারী জামে মসজিদ কমিটির সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ২ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের রুহের মাগফেরাত ও জান্নাত কামনায় পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy