গাজীপুরে এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলি

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

হাবিব চৌধুরী নামে এনসিপির এক নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। তবে তার শরীরে গুলি

2026-01-08T17:41:19+00:00
2026-01-08T19:09:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলি
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৫:৪১ পিএম  আপডেট: ০৮.০১.২০২৬ ৭:০৯ পিএম  (ভিজিট : ৩৫৫)
X

হাবিব চৌধুরী নামে এনসিপির এক নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। তবে তার শরীরে গুলি লাগেনি। তিনি এনসিপির গাজীপুর মহানগর কমিটির সদস্য। 

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুরের জোগিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাবিব চৌধুরী তাঁর পুরোনো একটি মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে জোগিতলা এলাকায় দুই ব্যক্তি মোটরসাইকেল কেনার আগ্রহ দেখিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। একপর্যায়ে পরীক্ষা করার কথা বলে একজন মোটরসাইকেলটি চালু করেন। অন্যজন হঠাৎ তাঁকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়েন। হাবিব অল্পের জন্য প্রাণে বেঁচে যান। ওই দুজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

এনসিপি নেতা হাবিব চৌধুরী বলেন, ‘মোটরসাইকেল কেনার কথা বলে তারা আমার সঙ্গে দেখা করে। টেস্ট করার কথা বলেই একজন উঠে পড়ে এবং অন্যজন আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সৌভাগ্যক্রমে গুলি লাগেনি। কানের পাশ দিয়ে চলে গেছে।’

এনসিপির কেন্দ্রীয় নেতা আলী নাছের এ ঘটনা নিয়ে ফেসবুক লাইভে বলেন, ‘জুলাই যোদ্ধা এবং এনসিপির একজন সাহসী নেতা হাবিব চৌধুরী। মূলত তাকে ট্র্যাপ সাজিয়ে গুলি করা হয়। শহীদ ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে, আজ তাকেও একইভাবে হত্যার চেষ্টা করা হচ্ছিল। এটা খুবই এলামিং। জুলাই গণ–অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, তারা কেউই নিরাপদ নয়। রাষ্ট্র নিরাপত্তা দিচ্ছে না। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ১২ ঘণ্টার সময় দিচ্ছি। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার তাহেরুল হক চৌহান বলেন, ‘ঘটনাটি মোটরসাইকেল কেনাবেচা নিয়ে হয়েছে। তিনি (হাবিব) অল্পের জন্য গুলিবিদ্ধ হননি। আমরা দুর্বৃত্তদের ধরতে এরই মধ্যে অভিযান শুরু করেছি।’






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy