প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৬:৪৪ পিএম (ভিজিট : ১৪৫)

X
দিনাজপুরের বিরামপুরে সোনালি ব্যাংক পিএলসির উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা দুইটায় পৌরশহরের মাহমুদপুর এলাকায় দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন সোনালি ব্যাংক পিএলসির দিনাজপুর জেলার প্রধান শাখার (দক্ষিণ) উপ-মহাব্যবস্থাপক সাইয়েদ শাহজামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই মাদ্রাসার হিফজ বিভাগের বিভিন্ন শাখার ২৪ জন শিক্ষার্থীর হাতে কম্বল তুলে দেন।
সারাদেশে চলমান শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় শীতার্ত শিশু, বৃদ্ধ ও অসহায় সাধারণ মানুষসহ বিভিন্ন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের এতিম শিক্ষার্থীদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিরামপুরে এসব কম্বল বিতরণ করা হয়েছে বলে আয়োজক প্রতিষ্ঠান পক্ষো জানিয়েছেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সোনালি ব্যাংক পিএলসির দিনাজপুর প্রধান শাখার (উত্তর) উপ-মহাব্যবস্থাপক মো. ওয়াহেদুন্নবী, সিনিয়র প্রিন্সিপাল অফিসার আহমাদুজ্জামান চৌধুরী ও শফিকুর রহমান, বিরামপুর শাখার ব্যবস্থাপক মসফিকুর রহমান, সিনিয়র অফিসার রবিউল ইসলাম এবং মাদ্রাসার মুহতামিম সাজেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।