ঈদগাঁওয়ে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সড়ক প্রচার

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

আগামী মহান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারের মধ্যে সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে প্রতিদিন

2026-01-08T18:50:09+00:00
2026-01-08T18:50:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদগাঁওয়ে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সড়ক প্রচার
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৬:৫০ পিএম   (ভিজিট : ১০০)
X

আগামী মহান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারের মধ্যে সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে প্রতিদিন কক্সবাজার  জেলা তথ্য অফিসের আয়োজনে চলছে সড়ক প্রচার।

বৃহষ্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ প্রচার চালানো হয়।

কক্সবাজার জেলা তথ্য অফিসার মোঃ আবদু ছাত্তারের তত্ত্বাবধানে এ প্রচার চালানো হয়। 

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। ভোটাধিকার প্রয়োগ করা নাগরিকের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব। 

ভোটারদের সচেতনতা বৃদ্ধি, নির্বাচনী আইন ও বিধি-বিধান সম্পর্কে জনগণকে অবহিত করা এবং গুজব প্রতিরোধে তথ্য অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচন ও গণভোট সফল করতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy