খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের বহ্নিশিখা: কবীর আহমেদ ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নে দোয়া মাহফিল ও আলোচনা

2026-01-08T19:02:10+00:00
2026-01-08T19:02:10+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের বহ্নিশিখা: কবীর আহমেদ ভূঁইয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৭:০২ পিএম   (ভিজিট : ৪৮৯)
X

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে জাজিসার মধ্যপাড়া খেলার মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির ধানের শীষের চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে তূর্যধ্বনি ও গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা। দমন-পীড়নের মধ্যেও তিনি ছিলেন সাহস ও আশার প্রতীক।”

তিনি বলেন, জিয়া পরিবারের অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে অবিস্মরণীয় এবং জনগণের আস্থার কেন্দ্রবিন্দু আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির দুঃসময়ে মাঠে থাকার কথা উল্লেখ করে ভবিষ্যতেও দল ও গণতন্ত্রের জন্য কাজ করার অঙ্গীকার করেন তিনি।

কাইমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কসবা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার মাগফিরাত, দেশ ও গণতন্ত্রের শান্তি কামনা করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy