প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৭:৫২ পিএম (ভিজিট : ৩৪)

X
চট্টগ্রামের আনোয়ারায় প্রস্তাবিত জাতীয় পানি নীতি ২০২৫ প্রণয়ন বিষয়ক গণ শুনানি সংক্রান্ত মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা কনফারেন্স রুমে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) মহা পরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ওয়ারপোর পরিচালক নুর আলম।
প্রস্তাবিত জাতীয় পানি নীতি ২০২৫ প্রণয়ন বিষয়ক উপস্থাপন করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। কর্মশালায় উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শিক্ষক, গণমাধ্যম কর্মী ও ছাত্র প্রতিনিধি সহ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার কর্মশালায় সভাপতির বক্তব্যে সাগর নদী খাল বেষ্টিত আনোয়ারা উপজেলার পানি সংক্রান্ত বিষয়ক তথ্য তুলে ধরেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, কৃষি কর্মকর্তা ও আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারার বিষয়ে মতামত দেন।